সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫৬ সালের ৯ নভেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন কলম যোদ্ধা এবং জীবনের শেষদিন পর্যন্ত সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।
তিনি দৈনিক আজাদীতে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে, ২০০৫ সালে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে এবং ২০০৯ সাল হতে জীবনের শেষ দিন পর্যন্ত দৈনিক যায়যায় দিন’র ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রাম প্রেসক্লাবের দুই মেয়াদে (১৯৯৫–৯৬ এবং ১৯৯৭–৯৮) সাধারণ সম্পাদক পদে দায়িত্বপালন করেন।
তাছাড়া তিনি ছিলেন ‘থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর বড় সন্তান ড. তাসনিম উদ্দীন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর হিসেবে কর্মরত আছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ হতে খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












