ব্যবসায়ী নেতা এস এম ছাইফ উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

চকরিয়াস্থ ঢেমুশিয়ার প্রবীণ জমিদার মরহুম জামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রকাশ মাইজ্জা মিয়ার প্রথম সন্তান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণি বিতান কল্যাণ সমিতি তথা নিউমার্কেটের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এস এম ছাইফ উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ব্যবসায়ী এই নেতা ছিলেন একজন ধর্মভীরু মুসলমান, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজীবন সদস্য থাকার পাশাপাশি আঞ্জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের খেদমত করে গেছেন তিনি। পাশাপাশি কক্সবাজারের চকরিয়াস্থ ঢেমুশিয়ার জিন্নাত আলী চৌধুরী হাই স্কুলের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ ৩০ বছর তিনি হযরত আইয়ুব আলী বাদশাহী (ক.) প্রকাশ কুমিল্লা মামার এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ২০২২ সালের ১লা রবিউল আউয়াল শেষ নিশ্বাস ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় মমতার বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ