পরিবেশ রক্ষায় মমতার বৃক্ষরোপণ কর্মসূচি

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সমপ্রতি। এরই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আয়োজনে সমপ্রতি মমতার চট্টগ্রামের চন্দনাইশ শাখার সদস্যদের মাঝে মেহগনি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মমতা’র বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। উক্ত অনুষ্ঠানে মোট ৪৫০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মমতার উপ–প্রধান নির্বাহী–২ মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহমুদ, উপ–পরিচালক কৃষিবিদ মু. এনামুল হক সহ স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মমতা’র সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের এক ব্যক্তির তিন বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধব্যবসায়ী নেতা এস এম ছাইফ উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ