কাপ্তাই প্রতিনিধি : রাজস্থলী উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খন্তাকাটা কেএফসি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ২–১ গোলে রাজস্থলী বাজার ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।













