গলায় ফুলের মালা, ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুল দিয়ে প্রাইভেটকার সাজিয়ে ফটিকছড়ির পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক নেতা মোহাম্মদ জাহেদুল হাছান চৌধুরীকে বিদায় জানানো হয়েছে। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলার সভাপতি।
২৩ সেপ্টেম্বর ফটিকছড়ির পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ শিক্ষককে অবসরজনিত বিদায় জানানো হয়। এ উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ শহীদ শফিকুর নূর মওলা বীরপ্রতীক গণমিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব। শিক্ষক মফিজুল ইসলামের সভাপতিত্বে ও আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ট্রেনিং সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর হোসাইন মোহাম্মদ এমরান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন ও মো. শিব্বির আহমদ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমাজ, শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












