বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৫ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়েছে। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবতী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজয়কৃষ্ণ দাশ মজুমদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দীলিপ কুমার ভট্টচার্য্য। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবতী। বাগীশিক মহানগর কর্মকর্তা উত্তম শীল ও মৌসুমী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুদর্শন চক্রবতী, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ, উপদেষ্টা আশুতোষ সরকার, উপদেষ্টা অরবিন্দ পাল অরুণ ও সুকুমার দাশ, পৃষ্ঠপোষক লায়ন মানিক রতন শর্মা ও স্বপন সাহা। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাগীশিক মহানগর সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিবরণ দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক লায়ন প্রদীপ চক্রবতী, সদস্য সচিব প্রকৌশলী উত্তম দে মুন্না ও সমন্বয়কারী অনিল আচার্য্য। এছাড়াও অনুষ্ঠানে বাগীশিক মহানগর সংসদ ও বিভিন্ন থানা সংসদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন বাগীশিক চান্দগাঁও থানা সংসদ পরিচালিত তারানন্দ গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অজয়কৃষ্ণ দাশ মজুমদার বলেন, শ্রীমদ্ভগবদগীতা মানুষের মূল্যবোধকে জাগ্রত করে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে। প্রেস বিজ্ঞপ্তি।













