সমাজের শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : গিয়াস কাদের এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আর বিশৃঙ্খলা নয়, সমাজের শান্তি, সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল শুক্রবার রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় আল–ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গহিরা দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন রাউজান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম.এ হালিম, রাউজান থানার ওসি সাইফুল ইসলাম, জামায়েত ইসলামীর উপজেলা আমীর শাহজাহান মঞ্জু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা
পরবর্তী নিবন্ধমাদক নির্মূলে প্রতিটি মসজিদে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা উচিত