বড়পীরের (র.) জীবনাদর্শ মুসলমানদের হৃদয়ে অনন্তকাল জাগরুক থাকবে

বিভিন্নস্থানে ফাতেহায়ে ইয়াজ দাহুম মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স : বড়পীর হযরত আবদুল কাদের জিলানীর (রাহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে ইছালে ছাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা, রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, তরিকায়ে কাদেরীয়ার ইমাম বড়পীর হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহ.) মুসলিম উম্মাহর এক কঠিন পরিস্থিতিতে সঠিক পথের দিশা দিয়েছিলেন। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শনিবার ফজর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মাহফিল উদযাপিত হয়। জুমাবার দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে সুরা আন–আম, খতমে খাজেগান, খতমে তাহলিল, খতমে বোখারী। বাদ মাগরিব রাহবারে বায়তুশ শরফের হেদায়াতি বয়ান ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণের বয়ান শেষে দিবাগত রাতে ছালাতে তাহাজ্জুদ, যিকির আযকার, মিলাদ, তওবা ইস্তিগফার, বায়াত শেষে ২৬ সেপ্টেম্বর শনিবার বাদ ফজর রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর পরিচালনায় দেশ–জাতি ও মুসলিম মিল্লাতের সুখ–সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আনজুমনে নওজোয়ান কক্সবাজার জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী। কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে তাকরির পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ ছলীমুল্লাহ, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা মুহিউদ্দীন মাহবুব, মাওলানা লোকমান হাকিম জাহেদী, মাওলানা শরিয়ত উল্লাহ হুসাইনি, মাওলানা আমিনুর রশীদ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা হাফেজ ফোরকান আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, অধ্যক্ষ মাওলানা রফিক বিন সিদ্দীক, হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান প্রমুখ।

গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশন : আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন–ইসলামের সমপ্রসারণ–প্রচারে ও মানুষের আত্মশুদ্ধিতে পীরানে পীর গাউসুল আজম হযরত আবদুল কাদির জিলানীর (রহ.) অবদান অনস্বীকার্য। তাঁর জীবনাদর্শ ও কীর্তিগাঁথা মুসলমানদের হৃদয়ে অনন্তকাল জাগরুক থাকবে। তাঁর অনুপম আদর্শ অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর নগরীর হামজারবাগ হিলভিউস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে পবিত্র ওরসে গাউসুল আজমের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবির সঞ্চালনায় ও অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তাহের আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট অধ্যক্ষ ইব্রাহীম আখতারী, ব্যবসায়ী মাওলানা মাইনুদ্দিন চৌধুরী হালিম, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু তাহের ফারুকী, হাজী মোহাম্মদ জাফর, মাওলানা হাফেজ মোহাম্মদ আলমগীর, মাওলানা আব্দুল করিম চৌধুরী, মাওলানা শামসুল আলম নুরানী, মাওলানা তানভীর কুতুবী। আলোচনা এই অংশ নেন বোরহানউদ্দিন সুমন,তারেক বিন আহমদ, সৈয়দ মুহাম্মদ ফসিহ উদ্দিন আতায়ী, হাফেজ শাখাওয়াত হোসেন সাগর, আবদুল জলিল আকাশ, হাফেজ মুহাম্মদ আরিফ, মুহাম্মদ রায়হান, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ মিনহাজ,মোহাম্মদ আদিল প্রমুখ।

ফটিকছড়ি আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসা : ফটিকছড়ি খিরাম আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবু নওশাদ নইমী আশরাফী নকশবন্দী। মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সহ–সুপার মাওলানা মোকতার হোসাইন ও সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস খান আল কাদেরী, খিরাম কাদেরিয়া মুঈনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা মুজিবুল হক, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক্তার মো. মুজিবুল হক, ফজলুল কাদের চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আমিন, আব্দুল বাতেন, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাবেদ হোসেন, আব্দুর রহিম বাদশা, মুহাম্মদ মোর্শেদ, মুহাম্মদ লোকমান সওদাগর, মুহাম্মদ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরফাতুল গণি, শিক্ষিকা নায়মা আকতার, রুনা আকতার ও আয়শা আকতার, সারজিনা আকতার।

বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ : হযরত আব্দুল কাদের জিলানী (রা.) ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক, প্রখ্যাত সুফি সাধক এবং কাদিরিয়া তরিকার প্রবক্তা। তাকে ইসলামের আধ্যাত্মিক জগতে গাউসে আজম হিসেবে সম্মান করা হয়। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ২ দিনব্যাপী গাউছুল আজম সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা ড. সাইফুল আজম বাবর আল আযহারী উপরোক্ত কথাগুলো বলেন। আধ্যাত্মিক, অরাজনৈতিক, মানবসেবামূলক সংগঠন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২২ সেপ্টেম্বর হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে হযরত পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনী (রা.)’র ওরসে পাক উপলক্ষে ২ দিনব্যাপী গাউছুল আজম সম্মেলন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ১ম দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে প্রধান আলোচক ছিলেন আমেরিকার নিউইয়র্কস্থ নর্থ ব্রংকস ইসলামিক সেন্টার জামের মসজিদের খতিব শায়েখ ড. আল্লামা সাইফুল আজম বাবর আল আযহারী। বিশেষ বক্তা ছিলেন লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ আজিজুল হক হোছাইনী, কাটিরহাট হযরত শাহজাহান শাহ (রহ.) দরগাহ্‌ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ্‌ আমিনীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান, মাওলানা মুহাম্মদ জিয়াউল্লাহ রেফায়ী আযহারী, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধওপিএ ফান ফেয়ার উপলক্ষে প্রস্তুতি সভা