মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির এক সভা পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাইমন আহমেদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে ক্রীড়া সংগঠক মো. ইমরান এমিকে চেয়ারম্যান, মো. সাদ্দাম হোসেনকে ফুটবল সম্পাদক, মো. আব্দুল ওয়াহিদ সুমনকে ম্যানেজার করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।












