পটিয়ায় ১৩ মামলার আসামি উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. সাইফুদ্দিন প্রকাশ বালু সাইফুকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার হাইদগাঁওয়ে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুদ্দিন প্রকাশ বালু সাইফুর বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন স্থানে মারামারি করার ঘটনাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁওয়ের মৃত নুরুচ্ছফা মেম্বারের পুত্র। পুলিশ জানায় ১৯০৮ বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।











