জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর রাতে নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম অঞ্চলভুক্ত বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, খেলাফতের দায়িত্ব পালনে যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন দায়িত্বশীল কর্মীকে দ্বীনি জ্ঞান, সাংগঠনিক দক্ষতা, নৈতিক চরিত্র ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি অধীনস্থ কর্মীদেরও নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মহানগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং বাকলিয়া থানা আমির সুলতান আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











