চট্টগ্রাম জেলা ও মহিলা দাবার বাছাই টুর্নামেন্ট ২৭ সেপ্টেম্বর শুরু

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ও জাতীয় মহিলা দাবায় চট্টগ্রাম জেলার খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে বাছাই টুর্নামেন্ট দুটি আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ২টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনভেনশন হলে শুরু হবে। চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা/ সর্বশেষ ৩ বছর চট্টগ্রাম জেলায় বসবাসরত দাবাড়ুগণ এই টুর্নামেন্টে অংশগ্রহন করিতে পারবেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় টুর্নামেন্ট ৫দিনব্যাপী অনুষ্ঠিত হবে। জেলা বাছাই প্রতিদিন বিকাল ২.৩০টা ও বিকাল ৫ টায় এবং মহিলা বাছাই সকাল ১০.৩০ টায় ২৮ সেপ্টেম্বর হতে শুরু হবে। জেলা বাছাইয়ে ৮ রাউন্ড ও মহিলা বাছাইয়ে ৫ রাউন্ড খেলা হবে। জেলা বাছাইয়ের নিবন্ধন ফি ৩০০ টাকা, মহিলা বাছাই ১০০ টাকা। চট্টগ্রাম জেলা হতে ৬ জন ও মহিলা বিভাগে ১ জন চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে জাতীয় দাবায় অংশগ্রহন করবে। আগ্রহী খেলোয়াড়রা অনলাইনে রেজিষ্ট্রেশন বা সিজেকেএস কার্যলয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে নাম নিবন্ধন করতে পারবে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা। যে কোন তথ্যের জন্য যোগাযোগ ০১৯৭৫০০০৩৫৬ হোয়াটসঅ্যাপে। বিকাশ০১৭১৪৪৮৯১৬১। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউস কাবাডি প্রতিযোগিতা