সিএসইতে লেনদেন ২১.০২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২১.০২ কোটি টাকা। ১,৫২৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৩৪.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮২২.১১ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৬.৫৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮১৬.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১১.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,১০০.০৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,৭৭৮.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, দাম কমেছে ৯০ টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধসুরাঙ্গন সঙ্গীতালয়ের ওস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে স্মরণ
পরবর্তী নিবন্ধবার্লিনে বামপন্থিদের জয়, উত্তরপূর্বাঞ্চলে উড়ল চরম ডানপন্থিদের পতাকা