সঙ্গীতগুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি নগরের টিআইসি গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান, নৃত্য ও আবৃত্তি। সুরাঙ্গন সঙ্গীতালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রীতা দত্ত।
সুরাঙ্গন সঙ্গীতালয়ের অধ্যক্ষ পূরবী চক্রবর্তীর নির্দেশনায় ও অধ্যাপক বিচিত্রা সেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যাপক আবু সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, কবি আশীষ সেন ও সংগঠক সজল চৌধুরী।
অনুষ্ঠানে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন নীরদ বরণ বড়ুয়ার মেয়ে ফাগ্লুনী বড়ুয়া। অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাগ্লুনী বড়ুয়া, রিপন ঘোষ, অঙ্কিতা দত্ত ও অবন্তিকা দেব, নজরুল সঙ্গীত পরিবেশন করেন অনন্যা বনিক।
সুরাঙ্গনের শিশুশিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অংশগ্রহণে ছিল ঋদ্ধিমা, অন্তিকা, শ্রীরুপা, ঊষা, প্রিয়ন্তী, আয়ুষ্মান, ঈষাণ, অরিত্র, শ্রুতি, ধ্রুব, ইন্দ্রনীল, অদ্রিতা, হৃদিতা, অদ্রিজা, মাধব, অঙ্কিত, পারমিতা, অনন্যা দাশ, অনন্যা চৌধুরী, অনন্যা বণিক, কাইয়াত আহমাদ ও মুনতাহা তাসনিম।
নৃত্য পরিবেশন করে আকৃতি দাশ ও স্বীকৃতি দাশ। কবিতা আবৃত্তি করে শ্রুতি নন্দি। উচ্চাঙ্গ সংগীতে ধ্রুব দে, অঙ্কিতা দত্ত, অবন্তিকা দেব, রিপন ঘোষ, অনন্যা বণিক প্রমুখ। তবলায় সংগত করেন সৌমেন ভট্টাচার্য, রাজীব চক্রবর্তী ও অমর্ত্য চক্রবর্তী। কীবোর্ডে ছিলেন তপন নয়ন আচার্য। প্রেস বিজ্ঞপ্তি।













