মাউশি চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে উপ–আঞ্চলিক পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধীন সাঁতার প্রতিযোগিতায় ১০৫ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন এবং ৯৯ পয়েন্ট পেয়ে ফেনী জেলা রানার্স–আপ হয়। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় বালক বড় গ্রুপে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ছাত্র খান আশিকুল মুজিব একুশ, বালক মধ্যম গ্রুপে নাসিরাবাদ সরকারি বালক স্কুলের ছাত্র অনিরুদ্ধ দাশ এবং বালিকা বড় গ্রুপে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট স্কুলের ছাত্রী সম্রাজ্ঞী বড়ুয়া তুষু ও বালিকা মধ্যম গ্রুপে ফেনী জেলার বিষ্ণুপুর স্কুলের ছাত্রী বিলকিস সুলতানা শ্রেষ্ঠ সাঁতারু হওয়ার গৌরব অর্জন করেন। দিনব্যাপী সাঁতার শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আবদুল মান্নান ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মুর্শেদুজ্জামানের সভাপতিত্বে এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মুসলিম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক আজিজুল হক, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরী, অজন্তা বড়ুয়া, নাসিরাবাদ সরকারি বালক স্কুলের ক্রীড়া শিক্ষক রূপম দে, দেবাশীষ নন্দী, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক দীপু বড়ুয়া।
সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন কাজেম আলী স্কুলের সিনিয়র ক্রীড়া শিক্ষক আবদুল হান্নান, দারুল উলুম কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আইরিন পারভীন, শাহ ওয়ালীউল্লাহ স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিউনিসিপ্যাল মডেল স্কুলের ক্রীড়া শিক্ষক নয়ন কুমার সুশীল, আবদুল হামিদ সওদাগর স্কুলের ক্রীড়া শিক্ষক আবদুল মাবুদ ও কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম। এর আগে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর এম এম শহীদুল ইসলাম দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাউশি উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে উপ–পরিচালক (কলেজ) মোহাম্মদ আবদুস সালাম বিশেষ অতিথি ছিলেন।













