ডেঙ্গু নিধন ও প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মহানগর যুবদলের কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা যুবদলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ব্লিচিং পাউডার প্রয়োগ ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল সোমবার চকবাজার এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। থানা যুবদলের আহ্বায়ক মো.সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেলের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে পানি জমতে দেওয়া যাবে না এবং নালা–নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
শেষে আবু সুফিয়ান এমপি যুবদল নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন অলিগলিতে যান। সেখানে তিনি বাসাবাড়িতে ঘরে ঘরে এবং ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে বিভিন্ন নালা নর্দমায় ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চসিকের একটি টিম এলাকার বিভিন্ন অলিগলিতে মশক নিধন স্প্রে প্রয়োগ করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর প্রজননস্থল সম্পর্কে সচেতন করা হয় এবং বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন আনোয়ার হোসেন লিপু। বিশেষ অতিথি এমদাদুল হক বাদশাহ। উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরী নাছিম, মো. কামাল, জিয়াউল হক মিন্টু, মোস্তাকিম মাহমুদ চৌধুরী, জাবেদুল হক জাবেদ, সাদ্দামুল হক সাদ্দাম, মো. ওসমান, মো. মোরাদ, মো. রায়হান, মো. আলমগীর, মো. বাপ্পি, মো. রাসেল, মো. সুবহান, মো. বাচ্চু, রাকিবুল হাসান রাকিব, শহিদুল করিম শহিদ, মো. রাশেদ, মো. খোকন, মো. মোমিন, রহিম মিনু, মো. খলিল, নুরুজ্জামান বাবলু, মো. সাইফুল, আব্দুল গফুর, রাজু আহমেদ, মো. সোহেল, মো. রিয়াজ, মো. জাকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













