মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে উপ–অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে নগরীতে শুরু হতে যাচ্ছে। নোয়াখালী, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও স্বাগতিক চট্টগ্রামসহ ৭ জেলার প্রতিযোগীরা কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে কাবাডি, নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে দাবা, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় মাঠে হ্যান্ডবল এবং জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা মাউশি চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।












