পল্লীকবি জসীমউদদীন স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পল্লীকবি জসীমউদদীন স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সংগঠক সুভাষ চৌধুরী টাংকু। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য্য। প্রধান আলোচক ছিলেন তৌফিক আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন দুলাল কান্তি বড়ুয়া, মো. তোফায়েল হোসেন, সজল দাশ, শিক্ষিকা রঞ্জনা পাল, মিতালী সেন, সোমা বিশ্বাস, কামরুন নেছা লক্ষি, তৃষ্ণা দাশ, সৌরিন তাহমিনা চৌধুরী, শর্মিলা, সোহেল মো. ফখরুদ্দীন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লায়ন ডা. আর কে রুবেল। প্রধান আলোচক ছিলেন অ্যাড. নীলুকান্তি দাশ নীলমনি। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন সুজিত কুমার দাশ, সংবর্ধিত শিক্ষিকাবৃন্দ ছিলেন তৃষ্ণা দাশ, সৌরিন তাহমিনা চৌধুরী, রুমা বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অনামিকা বড়ুয়া, আশীষ কুমার নাথ, অনুপ কুমার দে, কানুরাম দে, কামাল আহমেদ আলতাফ, কংকন সরকার, সৈয়দ শিবলী ছাদেক কফিল। শেষে উত্তীর্ণ ৫২৪ ছাত্রছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসির উদ্দীনের সাহিত্য চর্চায় উদ্ভাবনী ও সৃষ্টিশীলতা তাঁকে অমর করে রাখবে
পরবর্তী নিবন্ধগুলিয়াখালী সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চলবে প্রতি শনিবার