মেয়েরা আশীর্বাদ

হামিদা খাতুন পান্না | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

মেয়েদের পেছনে ইনভেস্টমেন্ট কখনো বৃথা যায় না। সেটা ভাবা ঠিকও না। একটি মেয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার পরিবার। তার গর্ভধারিনী মা। বাবামায়ের উচিত তাদের কন্যা সন্তানকে যেকোনো মূল্যে শিক্ষিত করা এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। বিয়ের পর জীবনে কোনো সমস্যা হলে কেন একটি মেয়ে আত্মহত্যার কথা চিন্তা করে? কেন সে নিজেকে একা মনে করবে? এখানেই তার পরিবারের ব্যর্থতা।

ছেলেরা পাশে থাকুক বা না থাকুক, মেয়েরা শত কষ্টের মাঝেও বাবামায়ের পাশে থাকে। পরিবার যদি ছায়া হয়ে দাঁড়ায়, তবে কোনো মেয়েই নিজেকে অসহায় মনে করে না।

আপনার কন্যা সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জীবনের যেকোনো লড়াইয়ে জয়ী হতে পারে। নিজেকে কোনো কারণেই যেনো অসহায় মনে না করে। হ্যাঁ, এটাই বাস্তব মেয়েদের পিছনে ইনভেস্টমেন্ট লস নই, বরং আশীর্বাদ।

পূর্ববর্তী নিবন্ধএকজন আলোকিত মানুষের প্রতিকৃতি
পরবর্তী নিবন্ধউষর মরুতে স্বদেশী ভ্রাতা