আন্তঃ স্কুল ফুটবলে তৃতীয় স্থান পেল বেপজা পাবলিক

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করেছে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ২০ গোলে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে।

বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. নেছারুল ও রাফাত রাফসান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বেপজা স্কুলের মো. নেছারুলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ওয়াসার এম ডি সেলিম মো. জানে আলম।

পূর্ববর্তী নিবন্ধলিওনাইন দাবার শীর্ষে ৬ খেলোয়াড়
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের ফাইনাল আজ