জেলা শিল্পকলা একাডেমিতে ‘শরতের বৈঠকী আড্ডা’

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির ৪ নম্বর মহড়া কক্ষে বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত হলো ‘শরতের বৈঠকী আড্ডা’। আনন্দঘন ও সংস্কৃতিমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শরৎ ঋতুর নানা রূপ ও অনুভূতি ফুটে ওঠে।

আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা ঘটে। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী। অনুষ্ঠানে শরৎ ঋতু, প্রকৃতি,ফটোগ্রাফি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মহিমা আক্তার। আড্ডায় সুর ও ছন্দের মেলবন্ধনে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন গৌতম চৌধুরী, সায়েম উদ্দীন এবং পুষ্পা সর্ববিদ্যা। সংগীত পরিবেশন করেন প্রান্ত ভৌমিক, অথৈ দেবী প্রীতি, মুক্তা ভৌমিক এবং পলক বড়ুয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শরৎ ও সংস্কৃতি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন রক্তিম বড়ুয়া, আব্দুল্লাহ মোঃ সাজিদ, প্রিয়ন্তি এবং রুমা দেবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচসিক মেয়রের সঙ্গে বিসিক শিল্প মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের সাক্ষাৎ