আগ্রাবাদ পাঠানটুলীর হযরত হাফেজ ছৈয়দ নজির আহমদ শাহ (রহ.) আল মাইজভান্ডারীর মুরিদান আলী মোহাম্মদ মাইজভান্ডারীর (রহ.) ৩৭তম ওফাত বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান ছেমা মাহফিল সম্প্রতি আগ্রাবাদ মৌলভী পাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ, কেয়াম, কবর জেয়ারত, রাত ব্যাপী আজিমুশ্শান ছেমা মাহফিল, ছেমা জিকির, আসকার করা হয়। এ সময় সভাপতিত্ব করেন শাহজাদায়ে হাফেজ নজির আহমদ মাইজভান্ডারী পীরে তরিকত ছোটপোল নজির ভান্ডার দরবার আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযতুলহাজ্ব আল্লামা সৈয়দ আকতার কামাল শাহ্ আল মাইজভাণ্ডারী (মা.জি.আ)। আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহজাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত শাহ্ আল মাইজভান্ডারী, মাওলানা ছৈয়দ মুহাম্মদ বেলাল উদ্দিন আল মাইজভান্ডারী, কর্ণফুলী মার্কেট জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু মুছা ওসমানী আল মাইজভান্ডারী ও আলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.)’র আওলাদ গণসহ অন্যান্য ভক্তবৃন্দ। সভাপতিত্বকালে আল্লামা সৈয়দ আকতার কামাল শাহ্ আল মাইজভাণ্ডারী (মা.জি.আ) বলেন, আলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) অলি আউলিয়াগনের সাহচর্যে এসে সৎ ও কর্মশীল জীবন অতিবাহিত করেছেন। তিনি ছিলেন হযরত মাওলানা হাফেজ ছৈয়দ নজীর আহমদ শাহ্ আল–মাইজভান্ডারী (ক.)-এর একজন অত্যন্ত বিশ্বস্ত ও সুযোগ্য মুরিদ। প্রেস বিজ্ঞপ্তি।













