৬ কিমির কাজ শুরু হচ্ছে শীঘ্রই

কুতুবদিয়ায় ‘সুপার ডাইক’ বেড়িবাঁধ

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মোট ৪১ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে ৬ কিলোমিটার এলাকায় আধুনিক ‘সুপার ডাইক’ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মেগা প্রকল্প জাতীয় কার্যনির্বাহী কমিটিতে (একনেকে) অনুমোদন প্রাপ্তির পর শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই প্রকল্প পরিদর্শনের উদ্দেশে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের কুতুবদিয়া ও উখিয়াটেকনাফে ২ দিনের সরকারি সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালীকুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী ও কুতুবদিয়ার অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের জন্য একটি ডিও (আধাসরকারি) লেটার পাঠান। ওই ডিও লেটারের পরিপ্রেক্ষিতেই পানি সম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়নে সক্রিয় পদক্ষেপ নেয় এবং প্রতিমন্ত্রী এই পরিদর্শনের সিদ্ধান্ত নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সকালে আকাশপথে কক্সবাজার পৌঁছে প্রতিমন্ত্রী টেকনাফ ও উখিয়া উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডার সমূহের (৬৭/, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করবেন।

সফরের দ্বিতীয় দিন, ২৩ সেপ্টেম্বর সকালে তিনি কুতুবদিয়ায় পোল্ডার নং৭১ এ ‘সুপার ডাইক’ নির্মাণসহ টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সাথে কথা বলবেন। একই দিন দুপুরে পেকুয়া উপজেলায় পোল্ডার নং৬৪/২এ ও ৬৪/২বি এর পুনর্বাসন প্রকল্প পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় কাঠুরিয়ার আড়ালে মাদক ব্যবসা
পরবর্তী নিবন্ধরাতের আঁধারে কার্পেটিং, হাতের টানেই উঠে যাচ্ছে পিচ