চবি দর্শন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১৫ অক্টোবর

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

চবি দর্শন সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬২৭ সালের নির্বাচন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন ছাত্রছাত্রীদের আগামী ১ অক্টোবরের মধ্যে ৫শ’ টাকা ফি জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে হবে। ইতোপূর্বে যারা সদস্যভুক্ত হয়েছেন তাদের পুনরায় সদস্য হওয়ার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য জানাতে চবি দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের ওয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। প্রফেসর মনসুর উদ্দিন আহমদ ০১৭১২১২৯২৭৬, প্রফেসর সজল কান্তি পাল ০১৮১৬৩৩৯৯৭, প্রফেসর ফরিদ আহমদ চৌধুরী ০১৭১৬৫২৪৯২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতির সভা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ হোসেন