চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৭.১৪ কোটি টাকা। ১,৪৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬৩.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৩৬.৩১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৩.৪১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১২.১৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৬.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,১০৭.৭৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫০,৩৩৯.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৪৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ৪৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।








