প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

যুক্তির মঞ্চে গণতন্ত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত পিইউডিএস অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৬এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর।

উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীকে শুধু ভালো বক্তা হিসেবে তৈরি করে না, বরং তাকে যুক্তিবাদী, চিন্তাশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবেআর সেই ভিন্নমতকে যুক্তি ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপস্থাপন ও গ্রহণ করার মানসিকতা তৈরি করাই বিতর্কের অন্যতম শিক্ষা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান নয়; শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, মুক্তচিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। পিইউডিএস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে আসছে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিক এবং আয়োজকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, নিলুফার সুলতানা, সাইফুদ্দিন মুন্না ও ফারিয়া হোসেন বর্ষা। সভাপতিত্ব করেন পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন। উপস্থিত ছিলেন পিইউডিএসের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফজল আল মাহমুদ অয়নসহ সোসাইটির অন্যান্য সদস্য ও বিতার্কিকরা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ‘ভয়েস অব রিজন’ ও ‘জাস্টিস অ্যাডভোকেটস’।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত বিতর্ক শেষে জাস্টিস অ্যাডভোকেটস চ্যাম্পিয়ন এবং ভয়েস অব রিজন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন জাস্টিস অ্যাডভোকেটস দলের সদস্য ছিলেন কাজী আলদীন ফারদিন, পূজাশ্রী বিশ্বাস, শহীদুর রহমান ও এনামুল। রানারআপ ভয়েস অব রিজন দলের সদস্য ছিলেন সিফাত নূর চৌধুরী, তাহসিন ইরফান, রাহুল সিংহা ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ব্যক্তিগত পারফরম্যান্সে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মো. মাহমুদুল হাসান ফয়সাল এবং ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন কাজী আলদীন ফারদিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মাদকের সাথে জড়িতদের নির্মূল করা হবে
পরবর্তী নিবন্ধঅন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের প্রতিরোধ ততবার জেগে উঠবে