ভেজাল জঞ্জাল অন্তর্জাল

স্বপন কুমার বড়ুয়া | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

ঠাঁই নাই, ঠাঁই নাই’ সবখানে হয় ভেজাল নয় জঞ্জাল

সড়ক রাস্তা সাগর নদী নালা নেই বাদ আকাশ পাতাল

শাকসব্জি, দুধ, পানীয়, ফলমূল, আম, আপেল, কাঁঠাল

যেখানে দেই কামড় নেই স্বাদ ঘ্রাণ সবখানে বেজায় ভেজাল।

পোশাক ছুরত সব ফিটফাট চেহারাও একেবারে নির্ভেজাল

সুযোগ এলে খোলস পাল্টায় অন্তর বাইরে এক ফল মাকাল

এদের মুখ আর মনের কথা যোজন দূর তাও যে দুষ্ট ভেজাল

জাতির মুখ জাতির সংসদ সেখানেও গোলমাল গালাগাল

ভেজালের দুনিয়ায় আরেক জ্বালা বিশ্বজোড়া অন্তর্জাল

ডিভাইসে ঝড় বয় চলে হননের দৌড় সকাল বিকাল।

কোনটি সঠিক কোনটি বেঠিক সত্য মিথ্যা আজ মাতাল

শান্তির ধ্বজার আড়ালে অসম যুদ্ধ চলে বিশ্ব টালমাটাল।

বিশ্ববাসী করে প্রার্থনা কবে হবে নির্ভেজাল এক রাঙা সকাল

এক মুক্ত বিশ্বে মানবে মানবে সকলে করবে বাস সমান্তরাল।

পূর্ববর্তী নিবন্ধপ্রতীক্ষিত ভালোবাসা
পরবর্তী নিবন্ধকতদিন ভেবেছি