কতদিন ভেবেছি

আলী আকবর বাবুল | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

কতদিন ভেবেছি তার অবয়ব

যেন আমাকে নাড়া না দেয়!

হ্নদয়পুরে সে বসে আছে – কবিতার মত

প্রায় অনুপম ছন্দে খেলে যায় – মনে !

আর আমি! মোহমুগ্ধ হয়ে দেখি

ছন্দের নিপুণ সৌন্দর্য,

অসাধারণ প্রেমময় আত্মার ভাব বিলাস

যেন অদ্ভুত শ্বাস – প্রশ্বাসের স্নিগ্ধ গন্ধ!

আমি ভেসে যাই – অনন্ত সমুদ্রের তরীতে

ভাসতে ভাসতে কখন যে মিলিয়ে যাই

সোনার মদিনার সুরমাদানি ও আতর মোহে

আহা! আরো কত কী? নির্মম চির সতোর মিনার।

ঠিক সেই পবিত্রতার পরশে বসবাস করে – মুখ

যে মুখের দিকে তাকালে– পৃথিবীটা সুন্দর মনে হয়

ঐ সুন্দরে তাকে ছুঁয়ে দেবার আগ্রহে –

আমি তাড়াতে পারি না,

তবু আমি হাত বাড়িয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধভেজাল জঞ্জাল অন্তর্জাল
পরবর্তী নিবন্ধবাঁধনহারা