ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পার হয়েছে। বিলটি পাস হলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা ৯ম পৃষ্ঠার ১ম কলাম মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব কার্যকর হতে পারে।

এর আগে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১৪২১১ ভোটে বিলটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পার হয়। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়। এর আগে গত ৭ আগস্ট মার্কিন সিনেটে ৮৬১১ ভোটে বিলটি পাস হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এঙপ্রেস জানিয়েছে, প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়াসহ আটক ৩ কার্গোবোট জব্দ
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ২ জনের সাক্ষ্য