মিয়ানমারে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়াসহ আটক ৩ কার্গোবোট জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারকালে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করেছে নৌপুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নদীর চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও কার্গোবোট জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সদরঘাট নৌ পুলিশের ওসি আবদুর রউফ। আটকরা হলেন আবু বক্কর সিদ্দিক (৪৫), আবদুল হক (২৪) এবং নুরুল ইসলাম জাহেদ (১৬)। তারা সকলেই কঙবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে নৌপুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোটে থাকা ৪০০ বস্তা ইউরিয়া সারসহ তিনজকে আটক করা হয়।

ওসি আবদুর রউফ বলেন, জব্দ করা সার ও পাচারের কাজে ব্যবহৃত কার্গোবোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে নৌপুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআবুল বারকাতের দুই ফ্ল্যাট ও গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের