বেড়িবাঁধ নির্মাণের জন্য আবেদন

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার অন্তর্গত ৩নং রায়পুর ইউনিয়ন একটি জনবহুল ও উন্নয়নশীল ইউনিয়ন। এই ইউনিয়নটি তিন দিকে সাগর, নদী দ্বারা বেষ্টিত একটি সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও পর্যটক মুগদ্ধকর স্থান। প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করে বঙ্গোপসাগরের উপকূল দিয়ে নির্মিত বেড়িবাঁধের উপর দিয়ে দক্ষিণ গহিরাবাসী। তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। এই একমাত্র সম্বল বেড়িবাঁধটি ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত হয়ে সাগরের সাথে একাকার হয়ে যায়। তখন সড়ক ও জনপথ বিভাগের বদান্যতায় বাঁধ দেয়া হলেও বালির বাঁধ হওয়াতে প্রতি বছর বর্ষার মৌসমে জোয়ারের পানির ঢেউয়ের কারণে আবারও ভেঙে যায়। তা বছরের পর বছর মেরামত করে যায়, কিছু দিন যেতে না যেতেই ভেঙে যায়। এভাবে ঐ এলাকার মানুষ বর্ষার মৌসমে অনেক কষ্ট করে চাকরি ও বিভিন্ন কাজে যাতায়াত করে থাকেন। এই বছরও উঠান মাঝির ঘাট, বাঁচামিয়া মাঝির ঘাট সাগরের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা প্রবল।

তাই একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উক্ত এলাকাকে রক্ষা করার জন্য মাননীয় এমপি মহোদয় ও সওজের নিকট আকুল আবেদন একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসী ও তাদের ধন সম্পদ রক্ষা করার নিমিত্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

মুহাম্মদ মহিউদ্দিন নূরী

দক্ষিণ গহিরা, আনোয়ারা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরুডল্‌ফ ক্রিস্টফ ইউকেন : নোবেল বিজয়ী জার্মান দার্শনিক
পরবর্তী নিবন্ধএই দিনে