অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী গত শনিবার ভোরে আকস্মিক পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। তিনি এক পুত্র, পুত্রবধূ এবং অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। অরিজিৎ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে অবসর নিয়েছিলেন। তিনি রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ও মামার বাড়ি হাবিলাসদ্বীপের রামকৃষ্ণ সেবাশ্রমসহ অসংখ্য সংগঠন শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি।







