রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়ন নিবাসী, উরকিরচর জনতা সংঙ্গের সাবেক সভাপতি জাহাঙ্গীর সুমন (৫০) গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রোববার বাদে আসরের উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আবদুল গনি শাহ জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক অর্থ সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









