মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আজ সোমবার পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বেলা ৩টা হতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর মহাসচিব আল্লামা শাব্বির আহম্মদ মোমতাজী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন যুগ্ম মহাসচিব আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, নোয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রেজাউল করিম, সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদারাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।










