দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু ও এক হাজার ৫৬১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৯ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, চলতি বছর ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।












