দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিবারের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ এবং এ গ্রেড প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মুনতাসির কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ সিরাজ উদদৌলা। দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা ও রূপার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ–৫ পাওয়া জীবনের শ্রেষ্ঠ অর্জন নয়; বরং প্রকৃত মানুষ হতে হলে মানবিক গুণাবলি অর্জনই সবচেয়ে বড় অর্জন। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।









