নগরীর খুলশীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও কর্মসূিচতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদ (৩৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান মুরাদ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি।

জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান মুরাদ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ধোপারদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজি বাড়ির দিদারুল আলমের পুত্র। তিনি হাটহাজারী থানার একাধিক মামলার আসামি। পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি ড. মাসুদা এম. রশীদ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ