জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সূচি অনুযায়ী চট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল রোববার জেলা সদরে শুরু হচ্ছে। এতে ১৫ উপজেলা, নগরীর ৬ শিক্ষা থানাসহ ২১ দলের প্রতিযোগিরা কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারের বিভিন্ন ইভেন্ট প্রতিদ্বন্দ্বিতা করবো নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল, নাসিরাবাদ সরকারি বালক স্কুল মিলিনায়তনে দাবা এবং জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহেদুল ইসলাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা–আইটি) প্রধান মো. সাইদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।








