রাউজানের নদিমপুর গ্রামের সমাজসেবক, শিক্ষানুরাগী ইউনুচ–আলমাচ স্কুল এন্ড কলেজ এবং নদিমপুর ছৈয়দিয়া ইউনুচিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ইউনুচ মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনুচ–আলমাচ স্কুল এন্ড কলেজ ও নদিমপুর ছৈয়দিয়া ইউনুচিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।












