ইসলামী শিক্ষায় শিক্ষিতদের সর্বস্তরে অবদান রাখার সুযোগ রয়েছে

কামালে ইশকে মুস্তফা (সা.) ফাজিল মাদরাসায় ড. শহীদুল ইসলাম

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদরাসায় আলোচনা সভা গত ৮ সেপ্টেম্বর মাদরাসার সভাপতি শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাসসির মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য প্রফেসর শেখ মুহাম্মদ ইউনুস, কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স ট্রাস্টের ট্রাস্টি সদস্য যথাক্রমে এম কায়কোবাদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ নুরুল আমিন, ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি এম আহমেদ নেওয়াজ, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ইউনুচ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ নজরুল ইসলাম, শাহজাদা মোহাম্মদ কামাল উদ্দিন, আল আমিন বারীয়া কামিল মাদসার অধ্যক্ষ ইসমাঈল নোমানী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ শাহজাদা মোস্তফা ইয়াছিন, মোহাম্মদ আবদুল মালেক, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে প্রো ভিসি ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।

কারণ মাদরাসা শিক্ষা গ্রহণ করে জাতীয় পর্যায়ে যে কোনো শাখায় বিচরণ করার সুযোগ রয়েছে। বহু ভাষায় দক্ষতা অর্জন করার সুযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আত্নবিশ্বাসী হতে হবে। সভা শেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকোয়ার কার্যকরী পরিষদের প্রথম সভা