কিংবদন্তী অভিনেতা উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে ‘উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান’ আজ শুরু হচ্ছে। আজ ও কাল দুদিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উদযাপনের উদ্বোধন করবেন শিশু সংগঠক অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। উদ্বোধনের পর প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ও উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র ‘নায়ক’। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির নন্দিত চলচ্চিত্র ‘সপ্তপদী’। অনুষ্ঠানে প্রকাশিত হবে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ‘ডিপ ফোকাস’– এর উত্তমকুমার জন্মশতবর্ষ সংখ্যা। প্রেস বিজ্ঞপ্তি।












