জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাট্য–সংগঠন উত্তরাধিকারের নাটক ‘কল্পলোকে রঙ্গালয়’ মঞ্চস্থ হবে। সত্যজিৎ রায়ের ‘অপ্সরা থিয়েটার মামলা’ নামের ছোটো গল্পটির নাট্যরূপ দিয়েছেন অরিন্দম গাঙ্গুলি। সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন মঈন উদ্দিন কোহেল।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গৌতম চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, জামাল খান জয়, জাহিদুল ইসলাম সবুজ, বিটু ভৌমিক, রাজিউল হাসান, গৌরী নন্দিতা, মাহমুদ রাসেল, রমিতা ভৌমিক, পরিতোষ দাশ বিমল, রণধীর দে, বিপ্লব দাশ, সুনয়ন দেবনাথ, নন্দিনী দত্ত ও মেহেদী ইমন। প্রেস বিজ্ঞপ্তি।










