মোহাম্মদ নগর এইচ কে সি বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমান জিয়াকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. আবদুল মতিন, প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম টিপু, শিক্ষক প্রতিনিধি উম্মে কুলসুম, সহকারী প্রধান শিক্ষিকা খালেদা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, গত সময়ের তুলনায় এবার ফলাফল ভালো হয়েছে। ভবিষ্যতে এর চেয়েও ভালো ফলাফল করতে হবে। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী পরীক্ষায় বিগত বছরের তুলনায় আরও ভালো ফলাফল করলে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করা হবে।

তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়েও গুরুত্বারোপ করেন। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, নিয়মিত টিফিন নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম, মাফিয়া খাতুন, সাজেদা বেগম, জয়শ্রী বিশ্বাস, ঝুলুন দাশ, আবদুল্লাহ আল মামুন, তারেকুল ইসলাম ও সেলিম উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ পরিষদের সভা