বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের সভা গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর জামালখানে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শেখ মোজাফ্ফর আহমদ। সদস্য সচিব অ্যাডভোকেট তুতুল বাহারের সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী, মো. ফরিদুল আলম, গিয়াস হায়দার চৌধুরী, মো. শোয়েব, মো. ফয়সাল উদ্দিন নয়ন ও ডা. মনিরুল হক।
সভায় আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পরিবর্তে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির করার ব্যাপারে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










