পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি অনুযায়ী গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। গত রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

পূর্ববর্তী নিবন্ধআজ উচ্চারকের ‘ভাদরে নজরুল’
পরবর্তী নিবন্ধবাঁশবোঝাই ট্রাকে বিদ্যুতের তার আটকে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত