আজ উচ্চারকের ‘ভাদরে নজরুল’

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস ও নজরুল বর্ষ উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘ভাদরে নজরুল’ আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে অতিথি আলোচক থাকবেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, কবি ও প্রাবন্ধিক মালেক মুস্তাকিম এবং লেখক ও গবেষক খন রঞ্জন রায়। উচ্চারকের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারকের শুভানুধ্যায়ী পর্ষদ সদস্য বেলাল আহমেদ জুয়েল। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করবেন শিল্পী অপু বর্মন, গৌরী নন্দী, আংকিতা দাশ ও তুলতুল চৌধুরী। আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, প্রনব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, মো. মুজাহিদুল ইসলাম, আরিফা আফরিন, উম্রাচিং চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, ঐশী পাল, মোছাম্মৎ সাজেদা ইসফাত রহমান সামান্তা, উর্মি মজুমদার এবং উচ্চারকের মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, সাইয়ারা সালসাবিল, তাফসিরুল ইসলাম, অদিতি মনি অর্চি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিন্নাত আরা বেগম
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূঁইয়া