জুনিয়র এশিয়া কাপ হকিতে যুবাদের হার

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবারো হারলো বাংলাদেশ। তিনজিয়ানে রোববার পুলবি এর ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৪২ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে চীনের বিপক্ষে ৩২ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। গতকাল প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান। জালের দেখা পায়নি কেউ। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের মধ্যে দুই গোল করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় মালয়েশিয়া। পাল্টা জবাব দিতে দেরি করেনি দল। ২৪তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ সতীর্থের পাস ধরে সার্কেলে ঢুকে জোরাল হিটে বাংলাদেশকে দেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। ৩৩তম মিনিটে দুরূহ কোণ থেকে রিভার্স হিটে সমতা ফেরান মাহাদী হাসান। চীনের বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি। চতুর্থ কোয়ার্টারে তিন মিনিটের মধ্যে ফাহমি সুজাইনির জোড়া গোলে জয় তুলে নেয় মালয়েশিয়া। টানা দুই ম্যাচ হারা বাংলাদেশ পুল পর্বে পরের ম্যাচে মঙ্গলবার খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এই দুই দলই পয়েন্ট পায়নি এখনও।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই মিনিবার ফুটবলে শিল্প এলাকা একাদশের জয়
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব ও কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল ম্যাচ