চান্দগাঁও থানার হামিদচর এলাকার ছাফা–মোতালেব উচ্চ বিদ্যালয়ে আলোর দিশা ফাউন্ডেশনের “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (দ.)” শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মোটিভেশনাল বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা স্বরচিতা পালিত। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহিলা ইয়াসমিন রুমকি, শফিউল মিজবাহ, মোহাম্মদ রিয়াদসহ শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআরও মাহদি হাসান রণি। সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক হাফেজ আমান উল্লাহ, হাফেজ মুনিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম চৌধুরী। ড. নুর হোসাইন হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ আলোকে পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন। সদা সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা, হালালচর্চা করা এবং দুর্নীতিমু্ক্ত জীবন গড়া, মা–বাবার আনুগত্য ও গুরুজনে শ্রদ্ধা করা এবং তাদের অবাধ্য না হওয়া, পাঁচ ওয়াক্ত নামায যথা সময়ে আদায় করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করা। তিনি মাধ্যমিক শ্রেণি পর্যন্ত স্মার্ট ফোন ব্যবহার, কিশোর গ্যাং, আড্ডাবাজি, হিরোইজম চর্চা থেকে দূরে থাকার জন্যও শিক্ষার্থীদের থেকে শপথ নেন। সম্মানিত শিক্ষক ও অভিভাবকগণকে বিষয়গুলোর প্রতি গভীর দৃষ্টি রাখারও অনুরোধ জানান।
প্রদত্ত বক্তব্য ও কবি গোলাম মোস্তফার “বিশ্বনবী”র আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।












