পরিবেশ সুরক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গত ৩০ আগস্ট সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা, নগরীর ফিরিঙ্গিবাজার সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী স্থান, দেওয়ানহাট রেলওয়ে এবং বন্দর কলোনি এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সমাপনী দিনে কর্মসূচির বিভিন্ন পর্বে অতিথি ছিলেন অ্যাডভোকেট এম এন মোস্তফা নূর ও ব্যবসায়ী ওয়াসিউদ্দিন আনসারী। উপস্থিত ছিলেন দোস্ত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মজুমদার ও অর্থ সম্পাদক আবদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











