শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

শ্রীপুরখরনদ্বীপ ইউনিয়নে বোয়ালখালী থানা আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি গত ২ সেপ্টেম্বর খরনদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আজাদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার উপপুলিশ পরিদর্শক মো. ফারুক, সহ উপপুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য মোজাম্মেল হক, নজরুল ইসলাম (বাবু), এমদাদ আনসারী, তৌহিদুর রহমান, ইউপি মহিলা সদস্য রাবেয়া আক্তার রাবু, ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, মোস্তফা মিন্টু, জানে আলম নান্নু, নজরুল ইসলাম, মাহবুবুল আলম কাজল।

উপস্থিত ছিলেন মো. সালাহউদ্দিন রুবেল, মিজানুর রহমান, মাহবুবুল আলম, জোবায়েত আকবর, আমির হাসান শিমুল, ইয়াকুব হাসান, মো. কায়সার, সাহেদ খান, আজিম উদ্দিন, মানিক, কামাল উদ্দীন, মো. শাহাদাত, ইমরান, মোরশেদ প্রমুখ। সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতায় এলাকাবাসীদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
পরবর্তী নিবন্ধদোস্ত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি